[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের দাবি ​


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন / ০
রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের দাবি ​
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী নগরীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
​স্থানীয় ও সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, এদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের (ইমার্জেন্সি গেট) সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নগরীর ব্যস্ততম লক্ষ্মীপুর এলাকা অতিক্রম করে সিএন্ডবি মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনটির স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন বলে দাবি করা হয়েছে।
​এদিকে, দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন ঝটিকা মিছিলের দাবিকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে মিছিলটিকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
​এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Bangla Photocard Generatorv3.7

2

2