
সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মন
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতির প্রসার এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত র্যালিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদা নাজনীন ডেইজি।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালন ও আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার ম�
আপনার মতামত লিখুন :