[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ৫৪০ যানবাহনে পুলিশের চেকিং, মামলা ৬৭


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন / ০
রাজশাহীতে ৫৪০ যানবাহনে পুলিশের চেকিং, মামলা ৬৭
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মানচিত্র দেখুন

বুধবার (২৫ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের ৫৪০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৫২টি যানবাহন।

আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7

2

2