
নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক ডিজঅনারের মামলায় ৯ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার জিয়াউর রহমান গোদাগাড়ী উপজেলার স্লুইসগেট এলাকার শাহজাহান আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় জিয়াউর রহমানের ৯ মাসের কারাদণ্ড এবং ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :