
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ওয়াহিদুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা রাতের আঁধার ভেদ করে উজ্জ্বল আলোর ঝলমলানিতে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। বিএনপি নেতা লায়ন তাহের আহমেদ, বিএনপি নেতা মাসুকুল আলম সোহান, শওকত আকবর সোহাগ, মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ, বিএনপি নেতা আফগানি, তাজু উদ্দিন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম জাহাঙ্গীর, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আবু ছালেক সোহেল, সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম আজাদ (শামীম) ও মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের সদস্য সচিব নাঈম সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মীরসরাই উপজেলাকে মাদক ও সন্ত্রাস সহ নানাবিধ: অপকর্ম থেকে মুক্ত রাখতে খেলা ধূসর কোনো বিকল্প নেই। আর তার-ই নিরীখে জাতীয়তাবাদী বাদী ছাত্রদল ক্রীড়া পরিষদের আয়োজনে সমগ্র মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর বসেছিলো। অত্যন্ত সুন্দর পরিবেশে, সু’শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জমকালো আসর বসিয়ে নান্দনিক ফুটবল নৈপুণ্য উপহার দেয়ার জন্য ছাত্রদল ক্রীড়া পরিষদের সকল সহ প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতা কর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ছাত্রদল ক্রীড়া পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্ব স্ব এলাকার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলোর নেতা কর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ ও জানান নুরুল আমিন এমপি।
আপনার মতামত লিখুন :