[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দায়িত্বে আসা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মীরসরাইতে কর্মরত: বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মীরসরাই উপজেলার প্রবীণ সাংবাদিক দৈনিক ‘দিনকাল’ প্রতিনিধি ও জিবিসি টিভি চ্যানেল এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম. এ. কাশেম, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জীবন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,‘সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তাদের লিখনির মাধ্যমে মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার চিত্র উঠে আসে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া ও উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সু’সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বিশেষ ভূমিকা পালন করে বলে তিনি মন্তব্য করেন।’
সাংবাদিক এম, এ কাশেম তার বক্তব্যে বলেন, ভালো কাজের মাধ্যমে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সু’নাম-দুর্নাম ফুটে উঠে। অতীতে যে সব নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করে গেছেন তাদের মধ্যে সু’নাম- দুর্নাম ও রয়েছে।
ফলে, ভালো কর্ম করে নবাগত ইউএনও জাহিদুল ইসলাম সু’নাম কুড়িয়ে নিতে পারবেন।
সাংবাদিক এম, এ কাশেম সাংবাদিকদের যদি ইউএনও সহযোগীতা করেন তাহলে সাংবাদিকদের থেকে ও তিনি সহযোগীতা পাওয়ার আশা করতে পারেন।

2

2