পূর্বাহ্ণ ১০:২২
রবিবার
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন / ০
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
শুনুন বাংলায় Ready

মোঃ নিয়াজ মাসুদ স্টাফ কোয়ার্টার

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভাব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং পৌরসভার অনুমতি ছাড়া রাস্তা কেটে বিটিসিএল-এর প্রায় ১২০০টি সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ১২টি মামলায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৬০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার শালিধা ও মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারা অনুযায়ী ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বিনা অনুমতিতে রাস্তা কেটে বিটিসিএল-এর প্রায় ১২০০টি সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) প্রকৌশলী তারিকুল ইসলাম।
এ ছাড়া মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের ফি বাবদ আগামীকাল রোববারের মধ্যে ৬৯ হাজার টাকা জমা দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

2

2