অপরাহ্ণ ০৪:৪০
শুক্রবার
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাই স্টেডিয়ামে জমজমাট নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাই স্টেডিয়ামে জমজমাট নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় ছাত্রদল ক্রীড়া পরিষদের আয়োজনে ও পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মীরসরাই স্টেডিয়ামে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ হাজারো ফুটবল প্রেমিরা খেলা উপভোগ করেন।
খেলায় পৌরসভার ৬ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ড ফুটবল টিম একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্ধারিত সময় খেলা ড্র হওয়ার ফলে তা ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়।
ট্রাইব্রেকারে ৬ নং ওয়ার্ড ফুটবল টিমকে হারিয়ে ৭ নং ওয়ার্ড জয়লাভ করে।
পরে মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন সহ অপরাপর নের্তৃবৃন্দরা চ্যাম্পিয়ন ৭ নং ওয়ার্ড ও রানার্স আপ ৬ নং ওয়ার্ড টিমের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

2

2