পূর্বাহ্ণ ০৭:৫০
শনিবার
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সোনার বারসহ দুই চোরাকারবারি আটক


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন / ০
রাজশাহীতে সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

শুক্রবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল দড়িখরবোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।
ডিজিটাল পাবলিকেশন
সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিক্রির উদ্দেশ্যে অবৈধ সোনা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এসআরবি-৫-এর দাবি, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সোনা কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন।রাজশাহী সংবাদ

আটক দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।

2

2