
জেলা প্রতিনিধি:-এস কে দাস
গত ২৪-০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক ব্যবসা দমনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নওগাঁ ডিবি ও নওগাঁ সদর থান যৌথভাবে রাত ০৯ ঘটিকা হতে ২ ঘন্টা অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে আসামি ১। লীলা বাশফোর (৪৫) নওগা সুইপার কলোনি থানা জেলা নওগাঁ এর নিকট হতে মাদক ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা কালে মাদক সেবন করা অবস্থায় এবং পাবলিক নুইসেন্স সৃষ্টির জন্য আসামি ২। মোঃ কালাম (৪৭), পিতা-মৃত জব্বার সরদার, সাং-হরশি মধ্যপাড়া, থানা-মহাদেবপুর, ৩। মোঃ সুইট (৩২), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-গোমারদগ ব্রীজের মুখ, থানা-নওগাঁ সদর, উভয় জেলা-নওগাঁ ৪। শ্রী রতন (৪৭), পিতা-মৃত শ্রী সুশিল দাস, সাং-মোস্তফাবাদ, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, ৫। মোঃ সালাউদ্দিন (২৩), পিতা-মৃত লোকমান ব্যাপারী, সাং-ভোলা গজারিয়া বাজার, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৬।। মোঃ নাহিদ ইসলাম (৩৯), পিতা-মোঃ সোলাইমান খন্দকার (খাঁজা), সাং-চক এনায়েত (মাষ্টারপাড়া), ৭। মোঃ আরিফ হোসেন (৩০), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-হাট নওগাঁ (কালীতলা মন্দিরের পিছনে) ৮। মোঃ রিকো (৩৯), পিতা-মোঃ আব্দুল করিম, সাং-পিরোজপুর উত্তরপাড়া, সর্ব থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ ৯। মোঃ জাফর আলী (৩৬), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-সান্তাহার (পশ্চিম পাড়া), থানা-আদমদীঘি, জেলা-বগুড়া দের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।নওগাঁ শহরের কেন্দ্রস্থল সুইপার কলোনিতে এবং নুনিয়া পট্টি মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের এই অভিযান সর্বদাই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :