পূর্বাহ্ণ ০৪:৫৩
শুক্রবার
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন। 


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:০২ অপরাহ্ন / ০
গাইবান্ধা ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন। 

বাবুল রহমান রবিন গাইবান্ধা প্রতিনিধি
রুপালী মৎস স্বনির্ভর দেশ, “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা -৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়ারেছ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আবু মোতালেব সরকার,ও উপজেলা আইসিটি কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও খামারিরা।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সেরা মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের এ সম্মাননা অন্যদের মাছ চাষে আরও উৎসাহিত করবে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফুলছড়িতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি পালন করা হবে।

2

2