

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জনসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ লিটন ৩০ পিতা: মোঃ আবু তাহির, সাং: কুন্দাইন, থানা: তানোর, জেলা: রাজশাহী। তার ০৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল।
২. *মোঃ অসীম (২৮)*, পিতা: মোঃ আনসার আলী, সাং: আড়াদিঘী, থানা: তানোর, জেলা: রাজশাহী। তার বিরুদ্ধেও পরোয়ানা ছিল।
৩. *মোঃ রাজিব*, পিতা: মোঃ নঈমউদ্দিন, সাং: কুন্দাইন, থানা: তানোর, জেলা: রাজশাহী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।
তানোর থানার এসআই মোঃ মাসউদ আলী সঙ্গীয় ফোর্সসহ এসআই মোঃ হাসমত আলী, এএসআই মোঃ শাহাদাত হোসেন ও এসআই মোঃ মহসিন আলম ২৫/০৭/২০২৬ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের পুলিশ মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তানোর থানা সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :