[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে লালপুরে মোবাইল কোর্ট: ৩টি মামলা দায়ের​”


sohel প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন /
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে লালপুরে মোবাইল কোর্ট: ৩টি মামলা দায়ের​”

মোঃআইয়ুব আলী, লালপুর(নাটোর):নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা রোধে নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। আজ উপজেলার শিমুলতলা এলাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ মোতাবেক এই অভিযান চালানো হয়।​অভিযান চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরসাইকেল ও ভারী যানবাহনের লাইসেন্স, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।​আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য চালক ও সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন ও সতর্ক করা হয়। উক্ত অভিযানে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7