

নিজস্ব প্রতিবেদক
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের ভিতরে ফাঁদ পেতে থাকে। দীর্ঘসময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি বস্তা নিয়ে আম বাগানের দিকে আসছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি খুললে তার মধ্য হতে *৭২ বোতল ভারতীয় JD মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :