[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার


sohel প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন /
চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
রাজশাহী জেলার চারঘাটন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7