

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সারাদেশের মধ্যে যেই চট্টগ্রামের মানুষ সবচাইতে ভালো ছিলো এবং থাকার ও কথা যেই চট্টগ্রামের মানুষ এখন ভালো নেই! ভাবনায় আসলে নিজের মনকে বুঝ মানাতে পারবেন না মানব দরদী যে কোনো ব্যক্তি।
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলো যেই চট্টগ্রামের মানুষ আজ তাদের পাশে দাড়ানোর ও তেমন কেউ নেই!
কথাটা ভাবনায় আসলে সত্যিই অবাক লাগে।
সত্য কথা বলতে গেলে কারো হয়তো বা গায়ে ও লাগতে পারে!
গতবছর বন্যার্তদের পাশে চট্টগ্রাম থেকে ট্রাকে ট্রাকে কি এবং কতোটুকু জিনিস নিয়ে চট্টগ্রামের মানুষ ঘুম হারাম করে খাওয়া ছেড়ে দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। কারো কারো জীবন ও গেছে এবং কেউ কেউ আহত ও হয়েছিলেন। অথচ, সেই চট্টগ্রামের মানুষের এমন দুর্দশার সময় কারা কি করছে? অন্যান্য স্থানের কথা বাদ দিয়ে বলা যেতে পারে, চট্টগ্রামের জেলা এলাকা (ধুমঘাট ব্রিজ) ছাড়িয়ে ফেনী জেলা এলাকার সমিতি বাজার (১০ নং গোপাল ইউনিয়ন), মুহুরী গঞ্জ, এবং তৎ পাশ্ববর্তী ফাজিল পুর সহ পুরো ফেনী জেলার বিভিন্ন এলাকায় ওই চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকে গিয়ে কি এবং কতোটুকু করেছেন তার যৎকিঞ্চিৎ হলে ও কেউ কেউ বলতে বাধ্য। কিন্তু, অন্যান্যরা কোথায় ?বর্তমানে চট্টগ্রাম শহরের কোনো কোনো এলাকায় বাসা, বাড়ি ও বিভিন্ন স্থাপনা পানির নিচে পড়ে রয়েছে। কোনো এলাকার বাসা, বাড়ি এবং অফিস, ব্যাংক, বীমা সহ সর্ব কিছু একেবারেই অচল হয়ে পড়েছে। খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসাধীর চরম অভাবে ভুগছেন নারী-পুরুষরা। এমতাবস্থায় চট্টগ্রাম শহরের বাইরের বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের মালিকরা তাদের সাহায্য-সহযোগীতায় এগিয়ে যাওয়ার অত্যাবশ্যকতা রয়েছে বলে অনুমিত।
মানুষ মানুষের জন্য যে, সেই কথাটি বুঝার জন্য আল্লাহ সবাই কে জ্ঞান বাড়িয়ে দিন। আমীন।
আপনার মতামত লিখুন :