[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ১ ও একটি চালান জব্দ


sohel প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন /
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ১ ও একটি চালান জব্দ

জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক অভিযানে প্রাইভেটকারসহ এক চালককে আটক করা হয় এবং অপর অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার হলেও চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৬ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় কালো কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাইভেটকার চালক মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা- শফিউল্লাহ, বাঁশখালী, চট্টগ্রামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ১৯৩০ ঘটিকায় উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে আনুমানিক ২০০০ ঘটিকায় ৪ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেট ও নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ২৯টি কাটে মোট ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। চিরুনি অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি
অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি

Bangla Photocard Generatorv3.7