[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

প্রশংসায় ভাসছে ৯ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ আলী.


sohel প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন /
প্রশংসায় ভাসছে ৯ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ আলী.

সিনিয়ার স্টাফ রিপোর্টার মোঃ রাজু আহমেদ।

জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও সৎ নেতৃত্বের জন্য ৯ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ আলী এখন এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।

গত কয়েক মাসে ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে নেওয়া উদ্যোগের কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয়রা বলছেন, আগের তুলনায় ইউনিয়ন পরিষদের সেবা এখন অনেক দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, “আগে ছোটখাটো কাজের জন্যও মাসের পর মাস ঘুরতে হতো। এখন চেয়ারম্যান সাহেব নিজে খোঁজ নেন, সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন।”

স্কুল-কলেজের শিক্ষক ও মসজিদ-মন্দির কমিটির সদস্যরাও চেয়ারম্যানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে অসহায় দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ান তাৎক্ষণিক ত্রাণ ব্যবস্থাপনা এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি সবার নজর কেড়েছে।

চেয়ারম্যান মোঃ সাঈদ আলী বলেন, “আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করাটাই আমার মূল লক্ষ্য। আপনাদের সহযোগিতা পেলে ৯ নাম্বার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় যুব সমাজ মনে করছে, সৎ ও কর্মঠ নেতৃত্ব থাকলে গ্রাম পর্যায়েও বড় পরিবর্তন সম্ভব।

Bangla Photocard Generatorv3.7