[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ে ৪৬ বছর পর শহীদ জিয়া’র নিজহাতে খাল কাটা কর্মসূচির পূন:খনন উদ্বোধন


sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন /
মীরসরাইয়ে ৪৬ বছর পর শহীদ জিয়া’র নিজহাতে খাল কাটা কর্মসূচির পূন:খনন উদ্বোধন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন করেছিলেন কৃষি বান্ধব বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

দীর্ঘ ৪৬ বছর পর সেই খাল পুন:খনন কাজ’র শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ মে (শনিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুরস্থ গাছবাড়িয়া এলাকায় শহীদ জিয়া’র অনুকরণ স্বরূপ নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন।
উক্ত খাল পুন:খনন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7