

নিজস্ব সংবাদদাতা
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) এক গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অংশীজনদের উদ্দেশ্যে বলেন, হাম-রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজনে: রাজশাহী সিটি কর্পোরেশন
স্থান: শরীৎ দত্ত গুপ্ত সভাকক্ষ, নগর ভবন, রাজশাহী
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :