অপরাহ্ণ ০৮:১৯
বৃহস্পতিবার
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যা লির আয়োজন করা হয়।


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ২:২৬ অপরাহ্ন /
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যা লির আয়োজন করা হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি

র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং সবার জন্য সুষম খাদ্য নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, শিশু ও মাতৃ পুষ্টির উন্নয়ন এবং একটি সুস্থ, কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এ লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।