অপরাহ্ণ ০৮:২০
বৃহস্পতিবার
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মাদকবিরোধী অভিযান ৪জন আটক “


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন /
লালপুরে মাদকবিরোধী অভিযান ৪জন আটক “

লালপুর(নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবী ও একজন মাদক পরিবহনকারীকে হাতেনাত আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

গত ২২শে এপ্রিল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাদকসেবী বৈদ্যনাথপুর গ্রামের মোলাম মন্ডেরর পুত্র মো. বাবুল ইসলাম (২৪), মাদক পরিবহনকারী খলিলের পুত্র মো. আসলাম (৪৮), মাদকসেবী বিজয়পুর গ্রামের মোসলেমের পুত্র সাইদুর (৩৬), এবং মাদকসেবী বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুল করিম পুত্র মোহাম্মদ আশরাফুল (৪৬) ।

মোবাইল কোর্টে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে তিন মাদকসেবী বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক পরিবহনকারী সাইদুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।#মোঃআইয়ুব আলী।