রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

দেশের খবর
Spread the love

মোঃহালিম কাজীরাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক সেবী ও কারবারী রয়েছে।

নগর পুলিশ জানায়, নগরীর বোয়ালিয়া থানা ১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫১ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *