নগরীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন /
নগরীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার
[pnc_photonews_button]

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর ডাবতলা সিটি হাট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশাল উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহমূলক আটক করেন শাহ মখদুম থানা পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, সেই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। পরে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খবরে ঘটনাস্থলে শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক মো.সুমন সরদার উপস্থিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করেন।
মিছিল শেষে সুমন সরদার বলেন,শাহমখদুম থানা এলাকায় জেলা আওয়ামী লীগের পাটি অফিসের পাশে আওয়ামী লীগের ককটেল বোমা হামলার প্রতিবাদে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল। আবারও এমন ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ আর শান্তিতে থাকতে পারবে না।

এবিষয়ে পুলিশ বলেন, দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহজনক আটক করা হয়