জয়পুরহাটে বন্ধুত্বের সম্প্রীতি ও মিলন মেলা অনুষ্ঠিত।

রাজনীতি
Spread the love

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জয়পুরহাট প্রতিনিধি :
সতের বছর যে রাজনৈতিক দৈনতার কারনে হিংস্রতার কারণে যে জঞ্জালে তৈরি হয়েছে সেই জঞ্জাল মুক্ত পরিবেশ বাংলাদেশের মানুষ দেখতে চায়,আমাদের দল-বিএনপি দেখতে চায়,জয়পুরহাটে বন্ধুত্বের সম্প্রীতি ও মিলন মেলায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বউবাজারে “প্রফেসর পাড়া বাল্যবন্ধু গ্রুপের আয়োজনে ” জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল,কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস্ মতিন, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অনুষ্ঠানের আয়োজকরা।

অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *