কালাইয়ে শারদীয় দুর্গাপূজা মন্ডবে

দেশের খবর
Spread the love

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় এবার ২৪ টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বী (হিন্দু )সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসব আগামী ৯ অক্টোবর ২০২৪ বুধবারে শুরু হবে। পূজা মন্ডবে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নব যোগদানকারী কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদ হোসেন তার সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । তিনি উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ঘুরে বেড়াচ্ছেন এবং পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারির কাছে জিজ্ঞাসার মাধ্যমে খোঁজ খবর ও নিচ্ছেন এবং সচেতন মূলক পরামর্শ দিচ্ছেন এতে তার সেবায় সনাতন ধর্মের লোকজন মুগ্ধ হয়ে বলছেন এমন দায়িত্বশীল সেবক ওসি এর আগে কালাই থানায় আমরা দেখিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *