

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ টন খনিজ কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ড জানায়, সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২ টন খনিজ কয়লা পাওয়া যায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কয়লা ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :