অপরাহ্ণ ০২:৪৯
সোমবার
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ- মিছিল


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন /
মীরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ- মিছিল

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সারাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে উত্তর চট্টগ্রামের মীরসরাই সদরে মীরসরাই উপজেলা, পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও জোরারগঞ্জ থানা যুবদলের যৌথ উদ্যোগে ২০ সেপ্টেম্বর (রবিবার) বিকালে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই সদরের বনফুল এর সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ শেষে এক বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে মীরসরাই উপজেলা, পৌরসভা, জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যে সহ যে কোনো অপতৎপরতা রুখে দিতে যুবদলের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।

2

2