

নিজস্ব প্রতিনিধি, মোঃ শাহারিয়ার, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সুপারিশ ও অনুমোদনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।নবগঠিত এই কমিটিতে দয়াল চন্দ্র বর্মন-কে সভাপতি এবং মন্টু পাহান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:সহ-সভাপতি: সঙ্ঘনাথ বর্মনকোষাধ্যক্ষ: অসীম বর্মনসাংগঠনিক সম্পাদক: সুমন মুন্ডাধর্ম বিষয়ক সম্পাদক: জয়দেব বর্মনসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মাধাই চন্দ্র বর্মনএছাড়াও কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিমল চন্দ্র বর্মন, রুবেল মালাকার, দেব দুলাল বর্মন, মনোরঞ্জন সরদার, জগদীশ চন্দ্র বর্মন এবং স্বপন বর্মন।কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :