[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন


sohel প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন /
মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

রতন, রাজশাহী (মোহনপুর) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ।গতকাল বিকাল পাঁচটার সময় জাহানাবাদ ইউ,পি ও রায়ঘাটি ইউ,পির আয়োজনে বিরহী গ্রাম ও গেদির মোড়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার (ইউ,এন,ও) এর সভাপতিত্বে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তিন শতাধিক জনগণ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মোছাঃ মুক্তি বেগম সহ প্রমূখ।

Bangla Photocard Generatorv3.7