

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়া মাত্র-ই দু’পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে অন্য পরীক্ষার্থীরা।
১৭ মে (রোববার) দুপুরে বারইয়ারহাট কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতরা হলো- বারইয়ারহাট পৌরসভা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েম।
মারাত্মক রক্তাক্ত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জিহানের শরীরে ১৯টি সেলাই ও মুনায়েমের শরীরের ৩২টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়ে
ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহানের বাবা স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর।
আপনার মতামত লিখুন :