জয়পুরহাট জেলা প্রতিনিধিমোঃ রাব্বিউল হাসান রানা
জয়পুরহাটে কালাই উপজেলায় ১৭ই সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ঃ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নবাগত ইউএনও শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় কালাই উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে কালাই মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.