(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার(১৭ সেপ্টে:) সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাজারে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার কারেন্টজাল জব্দ করে। পরে কাউকে না পেয়ে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.