নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘর চত্বরে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার আনতারা বেগম ও মৃত এনামুলের ছেলে আসিফ (১৯), হাসিনা বেগম ও লিটন আলীর ছেলে লিখন (২৩), লতা বেগম ও বাদল আলীর ছেলে খাইরুল ইসলাম (২০) এবং আজাইপুর দক্ষিনপাড়া এলাকার সাথী বেগম ও শাহিন আলমের ছেলে জাহিদ হাসান (১৯)।
জানা যায়, ভোর রাতে টোল ঘর চত্ত¡র এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করে। ডাকাত দলের ৪ জন আটক হলেও একজন পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.