[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বড়াইগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাঝগাঁও ইউপি চ্যাম্পিয়ন


sohel প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন / ১৫
বড়াইগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাঝগাঁও ইউপি চ্যাম্পিয়ন

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনালে মাঝগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে নগর ইউনিয়ন ফুটবল একাদশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলা শেষে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভূট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী খাতুন, ইউপি চেয়ারম্যান মমিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ, দুলাল ও মস্তফা শামসুজ্জোহা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জামিল হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল গাজী উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7