জন্মভূমি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে রয়েছে বাংলাদেশ। আজ জিতে সেমির আশা টিকে রাখতে চায় টাইগাররা।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডিগার নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার অ্যান্টিগার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। তবে ১০টার সময় ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১১টার সময় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২টার সময় ৪৭ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার। এদিন আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ-ভারত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দল এক পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ভারতের দুই ম্যাচে ৩ পয়েন্ট হবে। হাতে থাকে অস্ট্রেলিয়া ম্যাচ। অন্য দিকে, বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.