সুকমল চন্দ্র বর্মন কালাই (জয়পুরহাট)।
জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের সেলিম রহমানের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
প্রতিবেশীরা জানান, শিশু রাহাত দুপুরে তার গ্রামে বাবা সেলিমের সঙ্গে মজলিস খেতে যায়। পরে সেলিম তার ছেলেকে বাড়ি রেখে হাটে বাজার করতে যায়।
এদিকে শিশু রাহাত বাঁশের কঞ্চিতে সুতা লাগিয়ে বাড়ির সামনে পুকুরে গেলে শিশুটির মা ইতুর চোখে পড়লে তখনই তাকে বাড়িতে নিয়ে যান। শিশুকে বাড়িতে রেখে মা গোয়ালঘরে গরুর গোবর তুলতে যান। কাজ শেষে মা শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেয়ে বিকালে তার পুকুরে যাওয়ার কথা মনে পড়লে সেখানে গিয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। তৎক্ষণাৎ তার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে নিশ্চিত হন, অনেক আগেই শিশুটি মারা গিয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তাই অপমৃত্যু হিসেবে একটি মামলা দায়ের করা হবে।
প্রতিকী ফটো দিবেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.