মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় রাজশাহী হতে নঁওগা মহাসড়ক পার্শে খাঁড়ইল গ্রামের গ্রামবাসীরা সোমবার ৩রা জুন সেচ্ছায় কাঁচা রাস্তা তৈরীর কাজ করতে দেখা গেছে।
এখানে,৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদ হতে কয়েকবার রাস্তা সংস্কার করা হলেও পরে সাধারণ লোকদের যাতায়াতের জন্য অনুপোযী হয়ে যায়।রাস্তার পাশেই খাঁড়ইল উচ্চ বিদ্যালয় এছাড়াও কলেজ,মাদ্রাসা এবং হাট-বাজার,অফিস আদালতে বর্ষার মধ্যে জনসাধারণ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে খুব সমস্যায় পড়তে হয়।
যার কারণে গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে সুন্দর ভাবে কাঁচা রাস্তাটি তৈরী করতে দেখা গেছে।
এই বিষয়ে গ্রামবাসী সাইফুল শাহ্ মাস্টার, রায়হানুল ইসলাম রায়হান,
মাহাবুর রহমান বলেন, আমাদের এই খাঁড়ইল গ্রামের রাস্তাটি মহাসড়ক হতে হাফ কিলোমিটার পূর্বে আমীরের দোকান পর্যন্ত এইচবিবি করণ (ইট সলিং)করা হলে গ্রামবাসীরা চলাচলের জন্য খুব উপকৃত হতেন।তাই গ্রামবাসীরা সাধারণ লোকজনের ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.