মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৩শে মে বেলা ১১টার সময় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
এই সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা,জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী,রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন,কমিটির সদস্য এমাজ মোল্লা,ব্যাক মানবাধিকার সংস্থা জেলা প্রতিনিধি তৃদীপ হালদার, মোহনপুর প্রতিনিধি রোজিনা আক্তার, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।
আগামী ২৯ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতি যেন না ঘটে,মাদক,বাল্যবিবাহ সহ বিষয়ে মাসিক সভায় আলোচনায় উঠে আসে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.