নিজস্ব প্রতিবেদক
দুর্গাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শামীম আহমেদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং অফিসার, কল্যাণ চৌধুরী,সিনিয়র জেলা নির্বাচন অফিসার,শাহিনুর ইসলাম প্রামাণিক,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম প্রমুখ।
এ উপজেলায় আগামি ২১ মে মঙ্গলাবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ টি আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ টি। এছাড়াও তৃতীয় লিংঙ্গ (হিজরা) ভোটার রয়েছে ১টি
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.