জন্মভূমি নিউজ ডেস্ক :
আগামীকাল শনিবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এরই মধ্যে ১৮ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১০ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ কথা জানায়। শনিবার দুপুর আড়াইটায় মোহাম্মদপুরের গজনবী রোডে এ সমাবেশ হবে।
বৃহস্পতিবার (০৯ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তরর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ। চিঠিতে বলা হয়, বুধবার (০৮ মে) করা আবেদনের প্রেক্ষিতে কিছু শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হলো।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.