জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহীতে মহাসড়কে চাঁদাবাজি করার সময় এক চাঁদাবাজকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে দ্রুত গ্রেফতার করে
গ্রেপ্তারকৃতর নাম ফারুক হোসেন (৪৩)। তিনির রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর গ্রামের মো: মীর হোসেনের ছেলে।
নগর পুলিশ জানায়, গতকাল রোববার বিকাল সোয়া ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন চাঁদাবাজ নওদাপাড়া রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে পশু পরিবহন ট্রাক চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের দল বিকাল সাড়ে ৫ টায় শাহমখদুম থানার নওদাপাড়া রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ১৫-২০ জন চাঁদাবাজ পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতর কাছ থেকে চাঁদা আদায়ের বিভিন্ন রসিদ বহি ও নগদ টাকা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানা যায়, সে সহ তার সহযোগীরা মিলে ট্রাক চালক পরিবহণ শ্রমিকদের নিকট থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করাসহ মারপিট করার হুমকি দেয়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় চাঁদাবাজিসহ সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ে
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.