
‘বলিউডের শাহেনশাহ’ খ্যাত ৮১ বছর বয়সী অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, অমিতাভকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ব্লকেজ রয়েছে। সে কারণে আজই বিগ বি’র অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।
তবে এর ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ’। তার এই পোস্ট করার পরেই শোনা যাচ্ছে যে, অমিতাভ অসুস্থ।
গত বছর ভালো কাটলেও ২০২২ সালে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল বিগ বি’কে। ২০২২ সালে তার পায়ের শিরা কেটে যায়। সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ এর শ্যুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায়। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.