
কৃষি, প্রকৃতি ও পরিবেশ ডেস্ক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে গিয়ে পরিচয়পত্র জমা দেন তিনি।
এ সময় এফএও প্রতিনিধিকে স্বাগত জানিয়ে আব্দুস শহীদ বলেন, এফএও বাংলাদেশে কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সব সময় ভরপুর রাখতে চাই। এ মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে। তবে নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো সহযোগিতা প্রয়োজন।
এফএও প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.