জন্মভূমি ডেক্স
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার বিকেল ৩টায় এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট এবং ভবিষ্যতে রাজশাহী শহরের পোর্টের কাস্টমস ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লে. জেনারেল আবুল হোসেন, বিজনেস কনসালটেন্ট ড. এম সরদার উপস্থিত ছিলেন
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.