জন্মভূমি ডেক্স
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনায় চোরাই অটোরিক্সাসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় বোয়ালিয়া থানা পুলিশ েঅভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতর নাম লাল চান (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়ার মো: আজাহারের ছেলে।
নগর পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া থানার এসআই এ.এইচ.এম সিরাজুর রহমান ও তার টিম থানা এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন এয়ারপোর্ট থানার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালিয়া থানার অটোরিক্সা চুরি মামলার আসামি চোরাই অটোরিক্সাসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৩ টায় সেখানে উপস্থিত হয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় আসামি লাল চানকে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গত ২৬ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.