মোঃহালিম কাজী রাজশাহী
রাজশাহীতে সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্বচ্ছলতা এসোসিয়েশনের বাস্তবায়নে দুটি মসজিদে পানির পাম্প উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বেড়পাড়া জামে মসজিদ ও সোনাইকান্দী জামে মসজিদের সামনে দুইটি পানির পাম্প স্থাপন করা হয় । ফিতা কেটে পানির পাম্প দুটির শুভ উদ্বোধন করেন স্বচ্ছলতা এসোসিয়েশন নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
বরেন্দ্রভূমির যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি লেয়ার অত্যন্ত সংকটময় ও খরা মৌসুমে এলাকার জনগণ বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হন তাদের জন্য সানাবিল ফাউন্ডেশনের এই পানির পাম্প প্রতিস্থাপন করা হয়েছে। এতে এলাকার পানি সংকট দূর হবে ও বিশুদ্ধ পানি পান করতে পারবে বলে মনে করছেন সচ্ছলতা ফাউন্ডেশনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম, সাধারণ সম্পাদক সালমান ফার্সীসহ মসজিদ কমিটির সদস্যরা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.