জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত 'নঁওগা জেলা ছাত্র কল্যাণ সমিতি'র কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে রসায়ন বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী নাফিউল আলম অয়নকে সভাপতি ও ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মুজতাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) কমিটির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়ারুন নেসা ইভা ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন আরিফ আনজুম কাফি, সুমাইয়া ইসলাম (অপ্সরা), সালেকিন শিহাব বর্ণ ও মাহিনুর ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলী হীরা, সুমাইয়া বিনতে রাজী ও শিমুল।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মামুনুর রেজা ও অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম শাফী মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, জেলার অস্বচ্ছল ছাত্রদের সহযোগিতা ও ভর্তি পরীক্ষার সময় সাহয্য করা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে নঁওগা জেলা ছাত্র কল্যাণ সমিতি।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.