এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা শুরুর সাথে সাথে দলীয় নেতা কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠতে দেখা যাচ্ছে।
সূত্র মতে, মীরসরাইতে দলীয় ভাবে চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন দান শুরু হওয়ার সাথে সাথেই দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়ার আলামত দেখা যাচ্ছে।
বিএনপি'র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দল যাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা থাকলে ও সিদ্ধান্তের ভুলক্রমে যে সে ব্যক্তি মনোনয়ন পেয়ে যাওয়ার পর রাগ- ক্ষোভ ও দুঃখে কেউ কেউ হয়তো বা দল থেকে মনোনয়ন পাওয়া ওই সব অযোগ্য প্রার্থীদের সমর্থন না করে বিকল্প/বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অটল ও থাকতে পারেন বলে ওই রকম এটা আভাস'র বাতাস ও ঘুরপাক খাচ্ছে সমগ্র মীরসরাই ব্যাপী।
আর সেই রকম যদি কিছু ঘটতে যায় তাহলে অনেকজন বহিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ও ধারণা করা হচ্ছে।
বিস্তারিত পুরো প্রার্থী মনোনয়ন দেয়া হয়ে যাওয়ার পর জানা যাবে বলে অনেকের অভিমত।
আর সেই জন্য অপেক্ষা শুধু বিস্তারিত তথ্য উপাত্ত না পাওয়া পর্যন্ত।
তবে, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মীরসরাইয়ের এমপি নুরুল আমিন কর্তৃক ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে না যাওয়া-ই এক রকম রাজনৈতিক বুদ্ধিমত্তার কাজ হবে বলে ও মনে করার দরকার রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।
অবশ্য, যদি ও বা ভিতরে ভিতরে দলীয় ভাবে চেয়ারম্যান প্রার্থী ও সিলেক্ট করা হয়েছে শুধু মাত্র ঘোষণা দেয়ার বাকি। এখনো চেয়ারম্যান হিসেবে যাদেরকে দলীয় ভাবে মনোনীত করা হয়েছে তাদের নাম ঘোষণা করা না হলেও আগে থেকে শুরু করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে মেম্বার পদে যারা দলীয় ভাবে মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করা শুরু করেছেন মনোনয়ন দানকারী মীরসরাইয়ের এমপি নুরুল আমিন।
প্রথমে দুই/চারজনের নাম ঘোষণা করার সাথে সাথেই দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা কর্মীদের ক্ষোভ ঝাঁড়তে দেখা যাচ্ছে।
দল নিবেদিত প্রাণ দু/চারজন নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম সিএনজি তাদের আইডি থেকে ছবি সহ পোষ্ট দিয়ে বলছেন-দলীয় ভাবে মনোনয়ন পেয়ে মেম্বার প্রার্থীর আওয়ামী কানেকশনের কথা। বিগত সময়ে আওয়ামী লীগের নেতা ও সন্ত্রাসীদের সাথে তোলা হাসৌজ্জ্বল ছবি দিয়ে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ওই মেম্বারকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে প্রশ্ন রাখছেন আওয়ামী লীগের দোসর হওয়া ব্যাক্তি কি ভাবে বিএনপি থেকে মনোনয়ন পায়?
অনেকেই বলছেন-এ রকম অবস্থাদৃষ্টে মনে হওয়ার ই কথা যে, এর পর যে সব মেম্বার এবং পরবর্তীতে চেয়ারম্যান পদে যারা দল থেকে মনোনয়ন লাভ করবে তাদের মধ্যে অনেকেই আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর সেই কারণে দলের অধিকাংশ নেতা কর্মীদের ক্ষোভ জন্ম নেয়াটা ও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আর তাতে করে ক্ষোভ দেখাতে গিয়ে কেউ কেউ হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার চিন্তা ও করতে পারেন।
আর তা যদি করা হয় তাহলে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অপরাধে কেউ না কেউ দল থেকে বহিষ্কার ও হয়ে যেতে পারে বলে ও আভাস রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.