সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ইনসাফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইনসাফ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ইনসাফ আলী কাশিনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.